০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফুলবাড়িয়ায় মাছের খামারে মিলল নিখোঁজ শিশুর মরদেহ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাছের খামারের জালে উঠে এসেছে নিখোঁজ হওয়া শিশু আবদুল্লাহ হেল ফুয়াদের (৯) মরদেহ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।

নিহত ফুয়াদ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের একমাত্র ছেলে। পরিবারটি ময়মনসিংহ শহরে বসবাস করে এবং ফুয়াদ সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। গত দুদিন আগে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে বেড়াতে এসেছিল তারা। আজ বিকেলেই তাদের আবারও শহরে ফিরে যাওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল থেকে ফুয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের মাছের খামারে জেলেরা জাল টানলে মাছের বদলে ফুয়াদের নিথর দেহ উঠে আসে। দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ১টা ১০ মিনিটে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “ময়মনসিংহ ফিরে যাওয়ার কথা ছিল আজ। খেলাধুলা করতে গিয়ে কোনো এক সময়ে সে পানিতে পড়ে তলিয়ে গিয়েছিল বলে আমাদের ধারণা। এটি অত্যন্ত বড় একটি ট্র্যাজেডি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি স্পষ্ট এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দাফনের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

রংপুরে একসঙ্গে ২৮ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা,

ফুলবাড়িয়ায় মাছের খামারে মিলল নিখোঁজ শিশুর মরদেহ:

আপডেট: ১০:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬