০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সন্তানদের ছেড়ে থাকার কষ্ট সইতে নাপেরে ঝিকরগাছায় বিষপানে গৃহবধূর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১৪

যশোরের ঝিকরগাছায় সন্তানদের থেকে আলাদা থাকার মানসিক যন্ত্রণা সইতে না পেরে বিষপানে (গ্যাস ট্যাবলেট) ময়না বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ময়না বেগম ঝিকরগাছা উপজেলার ব্যাংকদা গ্রামের হায়দার মোড়লের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ময়না বেগমের স্বামী রেজাউল ইসলাম মারা যান। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর পারিবারিক বাস্তবতায় সন্তানরা তাদের বাবার বাড়ি অর্থাৎ দাদীর কাছে থাকতো। অন্যদিকে ময়না বেগম থাকতেন তার বাবার বাড়িতে।
বিচ্ছেদ বেদনা ও আত্মহনন
স্বজনরা জানান, স্বামী হারানোর শোকের পর সন্তানদের থেকে দূরে থাকা ময়নার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সন্তানদের কাছে পাওয়ার আকুতি এবং তাদের ছেড়ে থাকার নিঃসঙ্গতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। সোমবার সকাল ৯টার দিকে সন্তানদের কথা ভেবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজ ঘরে থাকা পোকামাকড় দমনের বিষাক্ত ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে ছটফট করতে দেখে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়না বেগমের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সন্তানদের জন্য এই মায়ের আত্মাহুতির ঘটনায় ঝিকরগাছার ব্যাংকদা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

ফুলবাড়িয়ায় মাছের খামারে মিলল নিখোঁজ শিশুর মরদেহ:

সন্তানদের ছেড়ে থাকার কষ্ট সইতে নাপেরে ঝিকরগাছায় বিষপানে গৃহবধূর মৃত্যু

আপডেট: ০৫:১৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬