০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৬৪৭

যশোরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার পৃথক মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন— যশোর সদরের চাঁদপাড়া এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান; চাঁচড়া রায়পাড়ার শেখ আব্দুর রহিমের ছেলে ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি শেখ আব্দুল আলিম; উপশহর ট্রাকস্ট্যান্ড এলাকার মৃত মুনসুর আলীর ছেলে ও যশোর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাশেদ ওরফে মেনন; শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত মহিউদ্দিন মোল্যার ছেলে ও চাঁচড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের টুলু; খোলাডাঙ্গার আফসার আলীর ছেলে ও আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম; মুড়লি কাজীপুর ক্লাব মোড় এলাকার রহিত বিশ্বাসের ছেলে যুবলীগ কর্মী প্রভুদান বিশ্বাস; মণিরামপুরের গোয়ালপাড়ার মৃত আব্দুল মিয়ার ছেলে সিদ্দিক আলী এবং ঝিকরগাছার গদখালি বাবুপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে দেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক,

আপডেট: ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬