০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৫৫

ভারতের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
্ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক তাঁর কাছে জানতে চান—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কি না।
এ প্রসঙ্গে তিনি লেখেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশি-বিদেশি অনেকেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাঁকে দেখতে তাঁর বাসায় যান। অন্যান্য অতিথিদের মতো তাঁদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কথা হয় বলে উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির আরও জানান, ওই সাক্ষাতের সময় তিনি কূটনীতিকদের স্পষ্টভাবে বলেন—যেসব কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব বিষয়ই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ভারতের কূটনীতিকদের সাক্ষাৎও প্রকাশ্যে আনতে তিনি আগ্রহী ছিলেন। তবে তখন ভারতীয় কূটনীতিকরা বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।

ডা. শফিকুর রহমান বলেন, কিছু দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে তাঁর ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত হয়েছেন। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট: ১২:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬