১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা: ভিডিও বার্তায় ফয়সালের দাবি বনাম ফ্যাক্ট-চেক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৭০২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করলেও ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে তার অনেক দাবিই অসত্য প্রমাণিত হয়েছে।?
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে প্রশ্ন ওঠে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কি না। ডিজিটাল সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ বিষয়টি যাচাই করে জানিয়েছে:
* ভিডিওটি আসল এবং এটি এআই দিয়ে তৈরি নয়। ফয়সালের চেহারা ও মুখভঙ্গির সঙ্গে ভিডিওর দৃশ্যের পূর্ণ মিল পাওয়া গেছে।
* ভিডিওর কিছু ফ্রেমে দাড়ি অদৃশ্য হওয়ার বিষয়টি এআই নয়, বরং রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত কোনো ‘ফিল্টারের’ কারিগরি ত্রুটি বলে চিহ্নিত করা হয়েছে।
ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে ‘দ্য ডিসেন্ট’-এর মতে, ভিডিওর মাধ্যমে তাঁর সঠিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। তিনি পাসপোর্ট সিল বা লোকেশন ডেটার মতো কোনো অকাট্য প্রমাণ উপস্থাপন করেননি। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, আসামিরা অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মিথ্যা প্রমাণিত দাবি ও তদন্ত রিপোর্ট
ভিডিওতে ফয়সাল যে সব দাবি করেছেন, তার বিপরীতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য:
১. মোটরসাইকেলে উপস্থিতি: ফয়সাল দাবি করেছেন তিনি মোটরসাইকেলে ছিলেন না। তবে তদন্তকারী সংস্থা এবং ‘দ্য ডিসেন্ট’-এর বিশ্লেষণ বলছে, এই দাবি সরাসরি মিথ্যা। তথ্য-প্রমাণ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সালই গুলি চালিয়েছিলেন এবং চালক ছিলেন আলমগীর শেখ।
২. আর্থিক লেনদেন: ফয়সালের দাবি, কাজ পাইয়ে দেওয়ার নামে হাদি তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন। তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জীবিত থাকাকালীন হাদির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। বরং তিনি অন্তর্বর্তী সরকারের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন
গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় জুমার নামাজ শেষে ফেরার পথে মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে শরিফ ওসমান হাদিকে গুরুতর আহত করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা: ভিডিও বার্তায় ফয়সালের দাবি বনাম ফ্যাক্ট-চেক

আপডেট: ০৬:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫