০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় আ.লীগ থেকে পদত্যাগ করে ছদ্মবেশে’নির্বাচন করাল চেষ্টা সাবেক চেয়ারম্যানে আব্দুল মান্নান মিন্নু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭৭৯

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়ে ‘ছদ্মবেশে’ সংসদ নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মিন্নু। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচনী অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মিন্নু হঠাৎ করেই রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণা দেন। তবে এই ঘোষণার পরপরই তিনি সরাসরি নিজের দলের পরিচয় ব্যবহার না করে ‘জনতার দল’ নামক একটি অখ্যাত সংগঠনের ব্যানারে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে নানা কড়াকড়ি থাকায় তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শার্শা আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী ১১ জনের তালিকায় মিন্নুর নাম ছিল। তবে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাকে আর কার্যালয়ে দেখা যায়নি। মিন্নু মনোনয়নপত্র জমার প্রস্তুতি নিলেও বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কায় শেষ মুহূর্তে তিনি তা জমা দেওয়া থেকে বিরত থাকেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদ জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আব্দুল মান্নান মিন্নু মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি।

আওয়ামী লীগের সাবেক এই নেতার এমন লুকোচুরি পদক্ষেপে শার্শা উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং আইনি জটিলতা এড়াতে তিনি দল ত্যাগের নাটক সাজিয়েছিলেন। তবে শেষ রক্ষা না হওয়ায় তার এই ‘ছদ্মবেশী’ নির্বাচনী মিশন ব্যর্থতায় পর্যবসিত হলো।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় আ.লীগ থেকে পদত্যাগ করে ছদ্মবেশে’নির্বাচন করাল চেষ্টা সাবেক চেয়ারম্যানে আব্দুল মান্নান মিন্নু

আপডেট: ০১:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫