জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র এবং দলটির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
আজাদ খান ভাসানী এনসিপির কেন্দ্রীয় সংগঠকের (উত্তরাঞ্চল) পাশাপাশি দলটির কৃষক উইং প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে আজাদ খান ভাসানী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে দলটির ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন:
“জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের ওপর ভরসা করে অনেক স্বপ্ন নিয়ে এই দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে এনসিপিতে প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি।”
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ রক্ষা করাই তার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই আদর্শিক অবস্থান থেকেই তিনি এই সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
দল ছাড়লেও এনসিপির তরুণ নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। আজাদ খান ভাসানী আশা প্রকাশ করেন যে, চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই তরুণরা ভবিষ্যতে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতিতে আরও বেশি সোচ্চার ভূমিকা পালন করবেন।
০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
এনসিপি ছাড়লেন ভাসানীর দৌহিত্র আজাদ খান
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৬৬
সর্বাধিক পঠিত





















