০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মণিরামপুরের তিনজনের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৫২

যশোর থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মণিরামপুর উপজেলার তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (সকাল সাড়ে সাতটা) এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সম্পর্কে আপন ভাই-বোন ও ভগ্নিপতি ছিলেন।
নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার এলাকার রহমতউল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), মেয়ে নীলা খাতুন (২৫) এবং নীলার স্বামী মিজানুর রহমান (৩৫)। মিজানুর রহমান কেশবপুর উপজেলার ভাল্লুকঘর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি ঋণদান প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান প্রায় এক মাস আগে ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নীলা ও শ্যালক নিশান।
প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমান, তার স্ত্রী নীলা এবং শ্যালক নিশান নিহত হন।
নিহত নীলা ও মিজানুর রহমান দম্পতির ৬ ও ৪ বছর বয়সী দুই সন্তান রয়েছে। অন্যদিকে, নিশানের সদ্য বিয়ে করা নববধূ রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় রাজগঞ্জ বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং নিহতদের বাড়িতে চলছে হৃদয়বিদারক মাতম।
হেলাল উদ্দিন আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকালে নিহতদের স্বজনরা ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে রওনা হয়েছেন, কিন্তু তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার কোনো আইনি সহায়তা চাইলে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মণিরামপুরের তিনজনের মৃত্যু

আপডেট: ০৪:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫