১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫০৩

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক মো. নুরুজ্জামান (৩২) ও লক্ষ্মণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবেদুল ইসলাম (৪২) কে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ও আবেদুল বেদেপুকুর গ্রামের নেবুর আলীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে
গত ১৯ সেপ্টেম্বর ২৩ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র : প্রতিবাদে বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: ০৯:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬