১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল: ৩০ জনের নামে মামলা, আটক-০৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫১৭

নিজস্ব প্রতিনিধিঃ যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের হাসান আলীর ছেলে মিথুন হোসেন, উত্তর শ্রীরামপুর গ্রামের নুরুল সরদারের ছেলে রনি হাসান, মণিরামপুর উপজেলার ভোজগাতীর চালকিডাঙ্গা গ্রামের নাজমুল হোসেন রাজুর ছেলে হাসিবুল বাশার শান্ত, কোন্দপপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হুমায়ুন কবির এবং যশোর সদর উপজেলার আরবপুরের রঘুরামপুর এলাকার আজাহার আলীর ছেলে মো. নাছিম আহম্মেদ।

মামলার আসামিরা হলেন, বাঘারপাড়ার ক্ষেত্রপালা গ্রামের মিথুন হোসেন, শ্রীরামপুরের রনি হাসান, মণিরামপুর থানার চালকিডাঙা গ্রামের হাসিবুল বাসার শান্ত, মণিরামপুর কন্দপপুর গ্রামের হুমায়ন কবীর, বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের কৌশিক বিশ্বাস ও সবুজ বিশ্বাস, মৌলভীপাড়ার ফারদিন মোল্লার, ক্ষেত্রপালা পশ্চিমপাড়ার পলাশ বিশ্বাস, মণিরামপুরের খালপুর গ্রামের তামিম, চালকিডাঙা গ্রামের ফয়সাল, মশ্বিশনগর গ্রামের আসাদ, সদর উপজেলার আরবপুরের আল আমিন, বাদল, মাঠপাড়ার শিমুল, রঘুরামপুর গ্রামের নাসিম আহমেদ, খড়কির মেহেদি, পালবাড়ির জাকারিয়া, কাজীপাড়ার হৃদয়, নুরপুর দক্ষিণপাড়ার সেতু, পালবাড়ির রাউসুল সজল, পালবাড়ি পাওয়ারহাউজের অনিক, দীঘিরপাড়ের সাহস, খোলাডাঙ্গার মাসুদ রানা, আরবপুর তালপট্টির সুমন, লোন অফিসপাড়ার বাধন, চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু, শংকরপুরের আকবরের মোড়ের রনি, লোন অফিসপাড়ার সাকিব চৌধুরি, গাড়িখানার সানি, ভেকুটিয়ার জনি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করেন বলে পুলিশের কাছে তথ্য আসে। এমএম কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হাতে থাকা মশাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি মশাল জব্দ করে পুলিশ।

পুলিশ আরও উল্লেখ করে, বর্তমান সরকারকে উৎখাত, উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র : প্রতিবাদে বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল: ৩০ জনের নামে মামলা, আটক-০৫

আপডেট: ০৯:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬