শার্শা প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের শার্শা উপজেলার এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি নামে এক মালয়েশিয়ান তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের পরিণতি ঘটেছে বিয়ের মাধ্যমে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগের বাড়ি যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে। দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। একপর্যায়ে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন নূর হায়াতি।
সম্প্রতি ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও আত্মীয়-স্বজন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দুই দেশের দুই মানুষের পরিচয় থেকে ভালোবাসা, আর সেই ভালোবাসার পরিণয়ে নতুন সংসার শুরু—এমন ঘটনায় এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী
১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:
টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশের যশোরের শার্শায় এস যুবককের সাথে তরুণীর বিয়ে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- ৫০৪
সর্বাধিক পঠিত



















