১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির বিশাল মশাল মিছিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫১৪

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিশাল মশাল মিছিল করেছে শার্শা উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে অংশ নেন।
মিছিলটি বলফিল্ড মাঠ থেকে বের হয়ে বেনাপোল বাজার ও বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল ও শার্শায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। এলাকার মানুষের জানমাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তাঁরা

সর্বাধিক পঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র : প্রতিবাদে বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির বিশাল মশাল মিছিল

আপডেট: ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬