১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শার্শায় নেশাজাতীয় সিরাপসহ আটক দুই কারবারি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫০৩

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের হানিফ আলীর ছেলে সোলাইমান হোসেন শান্ত (১৯) ও লাউতাড়া মাঝেরপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে জুলেখা খাতুন (৩২)।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা এলাকার চৌরাস্তা মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ওই দুজনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় নেশাজাতীয় সিরাপসহ আটক দুই কারবারি

আপডেট: ০৩:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬