যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে যুবলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ৭ মাইল এলাকার মো. শফিক মাহমুদ ধাবক (৪৩), লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান (৫২) এবং ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান (৫০)।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নম্বর-২৩ (তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩০২)-এর তদন্তে তাঁদের সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















