১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৫১১

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরে স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় নানার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জাকিয়াকে ছুরিকাঘাতের পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা ‘লিলি গার্ডেন’ ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইমন পাটিকাবাড়িতে তার নানার বাড়িতে অবস্থান করছে। সেখানে পুলিশের একটি দল অভিযান চালালেও প্রথম দফায় তাকে পাওয়া যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে আবারও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার আহত জাকিয়া সুলতানার (১৬) বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৭/৪৩৯।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়ায় নিজের বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়িতে ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।

জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই ইমন বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে এ হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ‘প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আপডেট: ০৬:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬