০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের দুই পূজামণ্ডপে ইমদাদুল হক ইমদাদের আর্থিক অনুদান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫০৪

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার দুটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বেনাপোল পৌরসভার অন্তর্গত কাগজপুকুর পূজামণ্ডপ ও পাটবাড়ী আশ্রম পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দুর্গাপূজার উৎসব উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেন।

অনুদান প্রদানকালে ইমদাদুল হক ইমদাদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি শারদীয় দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

মহাষ্টমীতে পেঁচোর বাওর পূজামণ্ডপ পরিদর্শন নুরুজ্জামান লিটনের, সম্প্রীতি রক্ষার আশ্বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের দুই পূজামণ্ডপে ইমদাদুল হক ইমদাদের আর্থিক অনুদান

আপডেট: ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬