১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেনাপোলে পিস্তল ও গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫০৬

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের সিরাজুল গাইন ও জাহানারা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজন হোসেন ও কনস্টেবল আ. হাইসহ পুলিশের একটি দল বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালায়।

এ সময় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে অস্ত্র ও গুলিসহ ভ্যানচালককে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা আলামতের জব্দতালিকা প্রস্তুত করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বেনাপোল পোর্ট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার মিয়ারাজ গাইনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বাধিক পঠিত

বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের মতো গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে পিস্তল ও গুলিসহ ভ্যানচালক গ্রেপ্তার

আপডেট: ১০:৫৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬