০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৫২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) তাঁকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দেন। গ্রেপ্তারকৃত মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি স্থানীয় বারদী মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ৯ বছর বয়সী ওই শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে শিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরবর্তীতে রোববার বিকেলে শিশুটির মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নির্যাতনের শিকার শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ও মেয়ের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

সোনারগাঁয়ে শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট: ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬