০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫০১

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকায় যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইলগামী একটি ট্রাককে যশোরগামী অপর একটি ট্রাক চাপা দিলে নড়াইলগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ এবং আহত চালক ও হেলপারের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সর্বাধিক পঠিত

যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষ,

যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষ,

আপডেট: ০৭:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬