০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বৃদ্ধি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫০৩

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন নির্ধারিত দরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য নির্ধারণ করে।

নতুন দামের আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২৫২ টাকা। তবে সরকারি দামের চেয়ে বেশি দামে বাজারের খুচরা পর্যায়ে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে ১২ কেজি সিলিন্ডারের সরকারি মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজির ব্যয় আরও বাড়বে। এতে ভোক্তাদের ওপর অতিরিক্ত খরচের চাপ তৈরি হবে।

সর্বাধিক পঠিত

যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষ,

আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বৃদ্ধি

আপডেট: ০৫:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬