যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই চঞ্চল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়। তিনি উপজেলার রাড়ীপুকুর স্কুলপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশের দাবি, আটকের সময় সোহাগের হেফাজত থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করা ইয়াবাসহ থানায় নেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক সোহাগ হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।




















