০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫০৮

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট হামলার জন্য হুথিদের দায়ী করেছে।

মঙ্গলবার ভোরে চালানো ওই হামলায় মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জোটটি। তবে হামলার কারণে মদিনাসহ বৃহত্তর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, কাতার, আরব লীগ এবং কায়রোভিত্তিক ইসলামি প্রতিষ্ঠান আল-আজহারসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

হামলাটি মদিনার মতো গুরুত্বপূর্ণ ও পবিত্র নগরীর অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে—এমন অভিযোগের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত

দাফনেও থামেনি সম্পত্তির বিরোধ, কারবালা কবরস্থানে স্বজনদের হাতাহাতি

মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার দাবি

আপডেট: ০৮:৩৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬