০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫০৪

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কমিশনের বৈঠকে মামলা দুটির অনুমোদন দেওয়া হয়। দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

দুদকের তথ্য অনুযায়ী, প্রথম মামলায় আসামি করা হচ্ছে যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে।

অপর মামলায় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চার শিক্ষককে আসামি করা হবে। তারা হলেন—সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ।

দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, তাদের অনুসন্ধানে পাওয়া অভিযোগের ভিত্তিতেই মামলাগুলো দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলো এখনো বিচারাধীন বিষয়; আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের দায় নির্ধারিত হবে।

সর্বাধিক পঠিত

যশোরে ২,৬৩৫ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দুদকের

আপডেট: ০৭:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬