০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

খেলনা ঘোষণায় আমদানি, কাস্টমসে আটক প্রায় ১ কোটি টাকার ১,৯৮০ ড্রোন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫০৯

ঢাকা প্রতিনিধি:
কাস্টমস হাউস আইসিডি, কমলাপুরের তৎপরতায় রিচার্জেবল রিমোট কন্ট্রোল (আরআরসি) খেলনা ঘোষণায় আমদানি করা প্রায় ১ কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করা হয়েছে। আটক ড্রোনগুলোর মোট ওজন ৬৫৮ কেজি।

কাস্টমস হাউস আইসিডি, কমলাপুর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করা হয়। আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা-এর নামে ২৭ সেপ্টেম্বরের বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর-১২৩৬৭-এর মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় পণ্যচালানটি আমদানি করা হয়।

পরে চালানটির কায়িক পরীক্ষা করা হলে ঘোষণার বাইরে বিপুলসংখ্যক ড্রোন শনাক্ত হয়। এরপর এসব ড্রোন আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি করা ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। একই সঙ্গে আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমস হাউস আইসিডি ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী কার্যক্রম এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস হাউস আইসিডি ঢাকা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে ২,৬৩৫ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’

খেলনা ঘোষণায় আমদানি, কাস্টমসে আটক প্রায় ১ কোটি টাকার ১,৯৮০ ড্রোন

আপডেট: ০৪:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬