১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেমঘটিত বিষয় নিয়ে সালিশ, মনিরামপুরে বিএনপি-জামায়াত সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

যশোরের মনিরামপুরে প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে আয়োজিত স্থানীয় সালিশ বৈঠককে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের ইত্যা গ্রামের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইত্যা গ্রামের বাজার এলাকায় একটি প্রেমঘটিত বিষয় স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বিএনপি সমর্থিত পক্ষের শাহজাহান, আবু তাহের, তরিকুল, আজহারুল ও সাদেকসহ কয়েকজন এবং অপরপক্ষের ২০ থেকে ৩০ জন ব্যক্তি জড়িয়ে পড়েন।

এ সময় জামায়াতে ইসলামী সমর্থিত পক্ষের ফজলুর রহমান (৪৫), আশরাফুল (৩৫) ও শামসুল হক (৩৬) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ বলেন, ঘটনাটি সত্য। তিন দিন আগে প্রেমঘটিত একটি বিষয় মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠক থেকেই দুই পক্ষের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

সর্বাধিক পঠিত

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

প্রেমঘটিত বিষয় নিয়ে সালিশ, মনিরামপুরে বিএনপি-জামায়াত সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ

আপডেট: ১০:৫৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬