০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বাজার বদলের পথে ৩৮ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১২

যশোরের বাঘারপাড়ায় এক বাজার থেকে অন্য বাজারে সার পরিবহনের সময় ৩৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী উজ্জ্বল সাহার কাছে পাঠাচ্ছিলেন। পথে দশপাখিয়া এলাকায় স্থানীয়রা ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইউএনও ভূপালী সরকার সারগুলো জব্দ করেন। জব্দ করা সারের মধ্যে ২৩ বস্তা ডিএপি এবং ১৫ বস্তা টিএসপি সার ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।

ইউএনও ভূপালী সরকার বলেন, সার মজুত, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ অভিযানের ফলে সার সরবরাহ ও বিক্রিতে অনিয়ম ঠেকানোর পাশাপাশি স্থানীয় কৃষকেরা জব্দ করা সার পাওয়ার সুযোগ পেয়েছেন।

সর্বাধিক পঠিত

পাবনা গণপূর্তের রাশেদ কবীরকে ঘিরে অনিয়মের অভিযোগ

বাজার বদলের পথে ৩৮ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট: ১২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬