০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে অ্যাম্বুলেন্সেই হাজতির পুত্রসন্তান, মা-শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা কারা কর্তৃপক্ষের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

যশোরের চুরামনকাটি এলাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের ভেতর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী হাজতি। পরে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। পাশাপাশি নবজাতকের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও সরবরাহ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মহিলা হাজতি বৃষ্টি খাতুন (১৯)কে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে চুরামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

ঘটনার পর যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মা ও নবজাতকের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

নতুন অতিথির আগমন উপলক্ষে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে মা ও শিশুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিতদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

কারাগারের কঠোর পরিবেশের মধ্যেও মা ও নবজাতকের প্রতি কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

সর্বাধিক পঠিত

পাবনা গণপূর্তের রাশেদ কবীরকে ঘিরে অনিয়মের অভিযোগ

যশোরে অ্যাম্বুলেন্সেই হাজতির পুত্রসন্তান, মা-শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা কারা কর্তৃপক্ষের

আপডেট: ১২:১৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬