০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় পারিবারিক কলহে চাচাতো ভাইয়ের বটির কোপে যুবক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ফারুক হোসেনের (৩৪) বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ হোসেন ওই গ্রামের মোমরেজের ছেলে। অভিযুক্ত ফারুক হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে সোহাগ হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফারুক হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক একটি বটি দিয়ে সোহাগের পিঠে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে সোহাগ গুরুতর আহত হন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।

পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে সোহাগ হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের পর আরও স্পষ্ট হবে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিকরগাছায় পারিবারিক কলহে চাচাতো ভাইয়ের বটির কোপে যুবক আহত

আপডেট: ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬