০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০৫

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও এবারের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ দেওয়া হয়। এ জন্য ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হয়েছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের পর ২৭ আগস্টের মধ্যে সেগুলো নিষ্পত্তি করা হয়। এরপর ২৮ আগস্টের মধ্যে সিদ্ধান্তগুলো তালিকায় সংযোজন করে সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা করছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে অনুষ্ঠিত হতে পারে।

সর্বাধিক পঠিত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১২ কোটি ৮৭ লাখ

আপডেট: ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬