০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫১৮

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস দল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম ওসমান গনি (৫০)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণের বার উদ্ধারের পাশাপাশি ওসমান গনির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানিয়েছেন, তিনি ঢাকার দিক থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

যশোর-নড়াইল মহাসড়কে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৬:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬