০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

চৌগাছায় পারিবারিক কলহে দেবরের রামদা-চাকুর কোপে দুই নারী আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫০৯

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে আতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তির হামলায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আফড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—আফড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী নবীরণ (৫০) এবং একই এলাকার আবদুল হাকিমের স্ত্রী আমেনা (৩৮)।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আফড়া গ্রামে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সম্পর্কীয় দেবর আতিয়ার রহমান দেশীয় অস্ত্র রামদা ও চাকু নিয়ে দুই নারীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় আতিয়ার রহমানের ধারালো অস্ত্রের আঘাতে নবীরণ ও আমেনা গুরুতর আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

হামলার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত আহত দুই নারীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নবীরণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে গুরুতর জখম রয়েছে। অন্য আহত আমেনাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

নারীদের নিরাপদ যাতায়াতে চালু ‘পিংক বাস’, ঢাকা-চট্টগ্রাম-বগুড়ায় ১৪টি বাস

চৌগাছায় পারিবারিক কলহে দেবরের রামদা-চাকুর কোপে দুই নারী আহত

আপডেট: ০১:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬