যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামে সিদ্দিক পেট্রোল পাম্পের পাশে একটি অনুমোদনহীন মবিল কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৬ যশোর। বুধবার (১২ আগস্ট) র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এ অভিযান চলছে। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ প্যাকেটজাত মবিল, কাঁচামাল, বোতল, লেবেলসহ মবিল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে অনুমোদনহীন মবিল কারখানার অস্তিত্বের সত্যতা পাওয়া গেছে।
তিনি জানান, বর্তমানে অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।




















