১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

যশোরে দুই হোটেলসহ বিভিন্ন স্থানে অভিযান, নারীসহ আটক ১০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫০৬

যশোর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকা থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। এছাড়া বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনক চলাফেরার কারণে আরও কয়েকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শেখহাটি গ্রামের বিথি, রুপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের পাশাপাশি বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ মোট ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

যশোরে দুই হোটেলসহ বিভিন্ন স্থানে অভিযান, নারীসহ আটক ১০

আপডেট: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬