১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

শার্শায় ৮০ বোতল ভারতীয় কফ সিরাপসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫১৩

যশোরের শার্শা উপজেলায় ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় **ESKUF Cough Syrup** উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. রেজাউল হক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, জেলা ডিবির এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল রেজাউল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ESKUF Cough Syrup উদ্ধার করা হয়।

আটক রেজাউল হক কাশিপুর উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেন ও মৃত রিজিয়া বেগমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তিকে বুধবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৮০ বোতল ভারতীয় কফ সিরাপসহ আটক ১

আপডেট: ০৬:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬