১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫০৩

যশোরে ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা মূল্যের ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় হাসান কবীর নয়নকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।

আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

অভিযানে স্বর্ণের বার ছাড়াও একটি বাটন মোবাইল ফোন ও ১৭০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা সামগ্রীর মোট মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচারকারীদের আটক এবং স্বর্ণ উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট: ০৬:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬