০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাহাদুরপুরে অসুস্থ যুবনেতা কামরুজ্জামানের খোঁজখবর নিলেন ইমদাদুল হক ইমদাদ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫০৪

শার্শা উপজেলার ০৩ নং বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের নেতা কামরুজ্জামান অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। আজ (৩০ জুলাই) তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে বাসভবনে যান যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব এবং বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সাক্ষাৎকালে তিনি অসুস্থ যুবনেতা কামরুজ্জামানের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।ইমদাদুল হক ইমদাদ বলেন:

“দলের প্রতিটি নেতাকর্মী আমার পরিবারের সদস্য। তাঁদের সুখ-দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।”

তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে যুবনেতা কামরুজ্জামানের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং স্থানীয় সর্বস্তরের জনগণের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

মানবসেবা, সহমর্মিতা এবং নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকাকে নিজের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য উল্লেখ করে ইমদাদুল হক ইমদাদ আগামীতেও একইভাবে জনগণের সেবা ও সহযোগিতায় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ের শর্ত ভেঙে ‘পালানো’, শিক্ষার্থী ও মায়ের বিরুদ্ধে যশোরে প্রতারণা মামলা

বাহাদুরপুরে অসুস্থ যুবনেতা কামরুজ্জামানের খোঁজখবর নিলেন ইমদাদুল হক ইমদাদ,

আপডেট: ০৭:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬