০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দিন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শায় বাংলাদেশ আওয়ামী লীগের কায়বা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগুড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির উদ্দিন ওই গ্রামের মৃত আবুল হোসেনের বড় ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনের নিজ এলাকায় অবস্থানের খবর পাওয়া যায়। পরে বুধবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ের শর্ত ভেঙে ‘পালানো’, শিক্ষার্থী ও মায়ের বিরুদ্ধে যশোরে প্রতারণা মামলা

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দিন গ্রেপ্তার

আপডেট: ০৭:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬