১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শার্শায় রাইস মিলে দোতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫০৯

যশোরের শার্শায় একটি অটো রাইস মিলে নির্মাণকাজ করার সময় দোতলা থেকে নিচে পড়ে রাসেল (২৪) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বসতপুর রোডের ‘মনোয়ারা অটো রাইস মিলে’ এ দুর্ঘটনা ঘটে।

আহত রাসেল শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের কিতাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনোয়ারা অটো রাইস মিলে নির্মাণকাজ করছিলেন রাসেল। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভবনের দোতলা থেকে নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ভবন নির্মাণকাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা দরকার বলেও তারা জানান।

সর্বাধিক পঠিত

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ের শর্ত ভেঙে ‘পালানো’, শিক্ষার্থী ও মায়ের বিরুদ্ধে যশোরে প্রতারণা মামলা

শার্শায় রাইস মিলে দোতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

আপডেট: ০৫:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬