১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যশোরের যুবদল নেতা বিপুলের মরদেহ রেললাইনের পাশে উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৩৭

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বিপুল কুমার ঘোষের (৩৫) রক্তাক্ত মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শনিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

নিহতের পরিবারের অভিযোগ, ১৫ জুলাই রাতে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন ও চাঁদা দাবি করে। পরে তার মরদেহ উদ্ধার হওয়ায় তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করছেন এবং ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বিভিন্ন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

যশোরের যুবদল নেতা বিপুলের মরদেহ রেললাইনের পাশে উদ্ধার

আপডেট: ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬