১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন ইউপি নির্বাচন: নাভারণে আলোচনার কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫৪৯

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নে আগাম নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। হাট-বাজার, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আগামী নির্বাচনে কে হবেন নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের একাংশের দাবি, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন বলে তাদের মত।

নজরুল ইসলাম বলেন, “ছাত্রজীবন থেকেই আমি দল ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি। জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। আমৃত্যু নাভারণবাসীর সেবায় নিয়োজিত থাকতে চাই। সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”

এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি ও তরুণ ভোটার জানান, নাভারণ ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত এবং আধুনিক ডিজিটাল ইউনিয়নে পরিণত করতে একজন শিক্ষিত, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাদের ভাষ্য, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। এ কারণে তিনি চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

তবে নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে স্থানীয়দের ধারণা।

বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লেখিত নজরুল ইসলামকে ঘিরে ইতিবাচক মূল্যায়নগুলো স্থানীয় সমর্থক, নেতাকর্মী ও কিছু বাসিন্দার মতামতের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ফলাফল বা জনসমর্থন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

আসন্ন ইউপি নির্বাচন: নাভারণে আলোচনার কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

আপডেট: ০৮:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬