০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দেশনায়ক তারেক রহমানের ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১৬

দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে যশোরের বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সাদীপুর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অন্তর, সাধারণ সম্পাদক মাসুদ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান বলেন, “দেশনায়ক তারেক রহমান সারা দেশে ২৫ লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।”

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

আজ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

দেশনায়ক তারেক রহমানের ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ

আপডেট: ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬