০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১০

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের সময় আয়াত উল্লাহ হুমাইনী নিজেকে যুবদলের নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুসারী হিসেবে পরিচয় দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবদল।

উল্লেখ্য, অস্ত্রসহ আটকের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দলীয় বহিষ্কার প্রশাসনিক বা বিচারিক প্রক্রিয়ার বিকল্প নয়।

সর্বাধিক পঠিত

আজ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার

আপডেট: ১০:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬