০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছা কাঁচা বাজার উচ্ছেদে ৩ মাসের স্থিতাবস্থা, হাইকোর্টের নির্দেশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৪৬

যশোরের চৌগাছা কাঁচা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ বা হয়রানি না করতে তিন মাসের জন্য স্থিতাবস্থা (স্ট্যাটাস-কো) বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চৌগাছা মৌজার আরএস খতিয়ান নং-২৩ এবং আরএস দাগ নং-৬৮১-এর জমিতে অবস্থিত ৪৯ নম্বর বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারী আনিছুর রহমান সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বৈধ ভাড়া ও দখল চুক্তির ভিত্তিতে তিনি দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। চুক্তির মেয়াদ ১ জুলাই ২০৪২ সাল পর্যন্ত কার্যকর থাকলেও তাকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। এ অবস্থায় তিনি আদালতের শরণাপন্ন হন।

শুনানি শেষে হাইকোর্ট আবেদনকারীর দখল ও বর্তমান অবস্থা তিন মাসের জন্য বহাল রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে উচ্ছেদ, দখলে বাধা সৃষ্টি বা কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ টিপু বলেন, আদালতের আনুষ্ঠানিক আদেশ নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদনকারীর দখল ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

চৌগাছা কাঁচা বাজার উচ্ছেদে ৩ মাসের স্থিতাবস্থা, হাইকোর্টের নির্দেশ

আপডেট: ০৮:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬