০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যশোরের বাঘারপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা রুবেল হোসেনকে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫২০

মযশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র নিয়ে রুবেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত রাব্বি সম্পর্কে নিহত রুবেলের ছোট বোনের দেবর।

হামলার পর আশপাশের লোকজন দ্রুত রুবেল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানা গেছে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

যশোরের বাঘারপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা রুবেল হোসেনকে হত্যা

আপডেট: ০২:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬