০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৪৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (১২ জুলাই) তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৪৩৪ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে নারী ও শিশুসহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে।

বিজিবির কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত ওই ১৩ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই ছিল। বিজিবির দায়িত্বরত সদস্যদের তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

তিনি আরও বলেন, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তি অবস্থান করছে না এবং সেখানে কোনো ধরনের চলাচলও নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তজুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা, গুরুতর আহত ২

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

আপডেট: ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬