০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

শার্শার পাঁচভূলাট সীমান্তে ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫০২

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) সকালে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার,

শার্শার পাঁচভূলাট সীমান্তে ৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ০১:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬