০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, এটি নিষিদ্ধ’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫১৩

আওয়ামী লীগ নামে বর্তমানে দেশে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামসহ ছয়টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।” এ সময় তিনি দলটিকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ হিসেবে উল্লেখ করার কথা জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সোমবার একটি জরুরি চিঠি জারি করা হয়েছে। চিঠির নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনা মোতায়েনকৃত এলাকাসমূহ:ঢাকা মেট্রোপলিটন এলাকাচট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাগাজীপুর মেট্রোপলিটন এলাকানারায়ণগঞ্জ জেলাগোপালগঞ্জ জেলাফরিদপুর জেলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে।

সেনা মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন:আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।”

জনগণের জানমালের সুরক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা শঙ্কা: ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, এটি নিষিদ্ধ’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

আপডেট: ০৪:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬