০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রিমু আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫১৪

যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি কায়িস আহম্মেদ রিমুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক। তিনি জানান, কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে পাওয়া একাধিক তথ্য ও অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। পরে ভোরে নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইন্সপেক্টর মমিনুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা শঙ্কা: ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রিমু আটক

আপডেট: ০৪:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬