পবিত্র ঈদুল আযহার পর শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণমানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার বেনাপোলে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও বিএনপি নেতা মোনায়েমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এ সময় তারা ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের আদর্শ, নীতি ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপির শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। তাই সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে দলের কার্যক্রম পরিচালনা করতে হবে।
আলোচনা শেষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আগামী দিনে দলীয় কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করা এবং দলের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
#ফুলেল_শুভেচ্ছা #বিএনপি #শার্শা_উপজেলা_বিএনপি #নুরুজ্জামান_লিটন #বাগআঁচড়া_ইউনিয়ন_বিএনপি



















