০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

শার্শায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শা উপজেলা-য় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে শার্শা থানার খাজুরা গ্রাম এলাকার কেবি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে উলাশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাহীনুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেন (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উলাশি এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

শার্শায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট: ০১:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬